১০/১৮. অধ্যায়ঃ
তিনজন মুসল্লী হলে ইমামের স্থান এবং এ ব্যাপারে মতপার্থক্য
সুনানে নাসাঈ : ৮০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮০০
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَفْلَحُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا بُرَيْدَةُ بْنُ سُفْيَانَ بْنِ فَرْوَةَ الْأَسْلَمِيُّ، عَنْ غُلَامٍ لِجَدِّهِ يُقَالُ لَهُ مَسْعُودٌ فَقَالَ: " مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ، فَقَالَ لِي أَبُو بَكْرٍ: يَا مَسْعُودُ، ائْتِ أَبَا تَمِيمٍ - يَعْنِي مَوْلَاهُ - فَقُلْ لَهُ: يَحْمِلْنَا عَلَى بَعِيرٍ وَيَبْعَثْ إِلَيْنَا بِزَادٍ وَدَلِيلٍ يَدُلُّنَا، فَجِئْتُ إِلَى مَوْلَايَ فَأَخْبَرْتُهُ، فَبَعَثَ مَعِي بِبَعِيرٍ وَوَطْبٍ مِنْ لَبَنٍ، فَجَعَلْتُ آخُذُ بِهِمْ فِي إِخْفَاءِ الطَّرِيقِ، وَحَضَرَتِ الصَّلَاةُ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، وَقَامَ أَبُو بَكْرٍ عَنْ يَمِينِهِ وَقَدْ عَرَفْتُ الْإِسْلَامَ وَأَنَا مَعَهُمَا، فَجِئْتُ فَقُمْتُ خَلْفَهُمَا، فَدَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ أَبِي بَكْرٍ فَقُمْنَا خَلْفَهُ " قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: بُرَيْدَةُ هَذَا لَيْسَ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ---[حكم الألباني] ضعيف الإسناد
বুরায়দা ইব্ন সুফিয়ান ইব্ন ফরওয়াতুল আসলামী হতে বর্ণিতঃ
বুরাইদা ইবন সুফিয়ান ইবন ফারওয়া আল-আসলামী (রহঃ) তাঁর দাদার এক গোলাম হতে বর্ণনা করেন। যার নাম ছিল মাসউদ। আমার কাছে রাসূলুল্লাহ (ﷺ) এবং আবু বকর (রাঃ) আসলেন। আবু বকর (রাঃ) আমাকে বললেন, হে মাসউদ! আবু তামিম-এর কাছে যাও অর্থাৎ তাঁর মুনিব-এর কাছে এবং তাকে বল, সে যেন আমাদের জন্যে উটের সাওয়ারীর ব্যবস্থা করে, আমাদের জন্যে কিছু সামান ও একজন পথপ্রদর্শক পাঠায় যে আমাদের পথ দেখাবে। আমি আমার মালিকের কাছে গিয়ে এ খবর দিলাম। অতঃপর তিনি আমার সঙ্গে একটি উট, এক মশক দুধ পাঠিয়ে দিলেন। আমি তাদের নিরিবিলি স্থানে নিয়ে গেলাম। এমন সময় সালাতের ওয়াক্ত হলো রাসূলুল্লাহ (ﷺ) সালাতে দাঁড়ালেন আর আবু বকর (রাঃ) তাঁর ডান দিকে দাঁড়ালেন। আমি ইসলাম সম্পর্কে জানতাম।আমিও তাঁদের সঙ্গে সালাতে শরীক হলাম। অতএব, আমি তাঁদের পেছনে দাঁড়ালাম। রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রাঃ)-এর বুকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিলে আমরা দু'জনই তাঁর পিছে দাঁড়ালাম। আবু আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, এ বুরাইদা হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নন।
আবূ আবদুর রাহমান বলেনঃ এই বুরায়দা হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য নন।
