১০/১৫. অধ্যায়ঃ
ইমাম অনুপস্থিত থাকলে ভারপ্রাপ্ত নিযুক্ত করা
সুনানে নাসাঈ : ৭৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৯৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا قَالَ: حَدَّثَنَا أَبُو حَازِمٍ قَالَ: سَهْلُ بْنُ سَعْدٍ: كَانَ قِتَالٌ بَيْنَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَتَاهُمْ لِيُصْلِحَ بَيْنَهُمْ، ثُمَّ قَالَ لِبِلَالٍ: «يَا بِلَالُ إِذَا حَضَرَ الْعَصْرُ وَلَمْ آتِ فَمُرْ أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ». فَلَمَّا حَضَرَتْ أَذَّنَ بِلَالٌ ثُمَّ أَقَامَ، فَقَالَ لِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: تَقَدَّمْ , فَتَقَدَّمَ أَبُو بَكْرٍ فَدَخَلَ فِي الصَّلَاةِ، ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَجَعَلَ يَشُقُّ النَّاسَ حَتَّى قَامَ خَلْفَ أَبِي بَكْرٍ وَصَفَّحَ الْقَوْمُ، وَكَانَ أَبُو بَكْرٍ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ لَمْ يَلْتَفِتْ، فَلَمَّا رَأَى أَبُو بَكْرٍ التَّصْفِيحَ لَا يُمْسِكُ عَنْهُ الْتَفَتَ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ عَلَى قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لهُ: امْضِهْ، ثُمَّ مَشَى أَبُو بَكْرٍ الْقَهْقَرَى عَلَى عَقِبَيْهِ فَتَأَخَّرَ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقَدَّمَ فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ إِذْ أَوْمَأْتُ إِلَيْكَ أَنْ لَا تَكُونَ مَضَيْتَ؟» فَقَالَ: لَمْ يَكُنْ لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يَؤُمَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَالَ لِلنَّاسِ: «إِذَا نَابَكُمْ شَيْءٌ فَلْيُسَبِّحِ الرِّجَالُ، وَلْيُصَفِّحِ النِّسَاءُ»
সাহল ইব্ন সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
বানু আমর ইবন আওফ -এর মধ্যে ঝগড়া হচ্ছিল। এ খবর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছলো। তিনি যুহরের সালাত আদায় করে তাদের মধ্যে আপোস করে দেবার জন্যে তাদের কাছে গেলেন। তারপর তিনি বিলাল (রাঃ)-কে বলেন, বিলাল! যখন আসরের সালাতের সময় হয় আর আমি আসতে না পারি তখন আবু বকর (রাঃ)-কে বলবে, সে যেন লোকেদের নিয়ে সালাত আদায় করে।যখন সালাতের সময় হলো তখন বিলাল (রাঃ) আযান দিলেন। তারপর ইকামাত বললেন এবং আবু বকর (রাঃ)-কে বললেন, সামনে যান, তখন আবু বকর (রাঃ) সামনে গিয়ে সালাত শুরু করলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) আসলেন এবং লোকেদের কাতারের মধ্যে দিয়ে এসে আবু বকরের পেছনে দাঁড়ালেন।লোক হাততালি দিয়ে ইশারা করলেন। আর আবু বকর (রাঃ) সালাতে দাঁড়ালে কোন দিকে লক্ষ্য করতেন না। যখন তিনি দেখলেন তাদের হাততালি বন্ধ হচ্ছে না তখন তিনি লক্ষ্য করলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত চালিয়ে যাওয়া ইশারার জন্যে তিনি আল্লাহর শোকর আদায় করলেন। তারপর আবু বকর (রাঃ) পেছনে সরে আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) তা দেখে সামনে অগ্রসর হলেন এবং লোকেদের নিয়ে সালাত আদায় করলেন।যখন সালাত শেষ করলেন তখন তিনি বললেন, হে আবু বকর! আমি যখন তোমাকে ইঙ্গিত করলাম তখন তুমি পিছে সরে আসা থেকে কেন ক্ষান্ত থাকলে না! তিনি বললেন, আবু কুহাফার পুত্রের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর ইমামাত করা শোভা পায় না। রাসূলুল্লাহ (ﷺ) লোকেদের বললেন, যখন তোমাদের কোন সমস্যা দেখা দেয় তখন পুরুষরা ‘সুবহানাল্লাহ’ বলবে আর নারীরা ‘হাত তালি’ দিবে।
