৯/২২. অধ্যায়ঃ
চাঁদের সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ৭৭৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৭৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا جَابِرُ بْنُ صُبْحٍ قَالَ: سَمِعْتُ خِلَاسَ بْنَ عَمْرٍو يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: «كُنْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو الْقَاسِمِ فِي الشِّعَارِ الْوَاحِدِ وَأَنَا حَائِضٌ طَامِثٌ، فَإِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ غَسَلَ مَا أَصَابَهُ لَمْ يَعْدُهُ إِلَى غَيْرِهِ وَصَلَّى فِيهِ، ثُمَّ يَعُودُ مَعِي، فَإِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ فَعَلَ مِثْلَ ذَلِكَ لَمْ يَعْدُهُ إِلَى غَيْرِهِ»
খিলাস ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি যে, আমি এবং আবুল কাসিম রাসূলুল্লাহ (ﷺ) একই চাদরে থাকতাম আর তখন আমি বেশি হায়েজগ্রস্ত হতাম। যদি আমার হতে কিছু তাঁর গায়ে লাগত তাহলে তিনি তা ধুয়ে ফেলতেন, এর অতিরিক্ত ধুতেন না এবং তাতেই সালাত আদায় করতেন। তারপর আবার আমার সঙ্গে অবস্থান করতেন, যদি আমার হতে কিছু তাঁর দেহে লাগত তিনি তাতেই তা ধুতেন, তাছাড়া আর কোনো অংশ ধুতেন না।
