৯/৮. অধ্যায়ঃ
মুসল্লী ও তার সুত্রার ভিতর দিয়ে যাওয়া সম্পর্কে কঠোর বাণী
সুনানে নাসাঈ : ৭৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৫৬
خْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ: مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: فِي الْمَارِّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي، فَقَالَ أَبُو جُهَيْمٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»
বুসর ইব্ন সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
যায়দ ইবন খালিদ তাঁকে আবু জুহাইমের কাছে মুসল্লির সম্মুখ দিয়ে গমনকারী সম্বন্ধে রাসূলুল্লাহ (ﷺ)-কে তিনি কি বলতে শুনেছেন তা প্রশ্ন করার জন্যে পাঠালেন। তখন আবু জুহাইম বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসল্লির সম্মুখ দিয়ে গমনকারী যদি জানত তার কি ক্ষতি ও পাপ হবে, তাহলে মুসল্লির সম্মুখ দিয়ে যাওয়ার চাইতে চল্লিশ (হতে পারে- দিন/মাস/বছর) দাঁড়িয়ে থাকা সে উত্তম মনে করত।
