৯/৭. অধ্যায়ঃ
সলাতের সামনে সুত্রাহ্ না থাকলে, যেগুলোতে সলাত নষ্ট হয় আর যাতে নষ্ট হয় না
সুনানে নাসাঈ : ৭৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৫৪
أَخْبَرَنَا أَبُو الْأَشْعَثِ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، أَنَّ الْحَكَمَ أَخْبَرَهُ قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ الْجَزَّارِ يُحَدِّثُ، عَنْ صُهَيْبٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يُحَدِّثُ أَنَّهُ «مَرَّ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ وَغُلَامٌ مِنْ بَنِي هَاشِمٍ عَلَى حِمَارٍ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي، فَنَزَلُوا وَدَخَلُوا مَعَهُ فَصَلَّوْا وَلَمْ يَنْصَرِفْ، فَجَاءَتْ جَارِيَتَانِ تَسْعَيَانِ مِنْ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ فَأَخَذَتَا بِرُكْبَتَيْهِ، فَفَرَعَ بَيْنَهُمَا وَلَمْ يَنْصَرِفْ»
সুহায়ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন আব্বাস (রাঃ) কে বর্ণনা করতে শুনেছি যে, তিনি এবং বানু হাশিম-এর এক বালক রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে দিয়ে গাধার উপর সওয়ার হয়ে গেলেন তখন তিনি সালাত আদায় করছিলেন। তখন তারা নেমে তাঁর সাথে সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ না করতেই বানু আবদুল মুত্তালিব-এর দু’টি বালিকা দৌড়ে আসল। তারা এসে তাঁর হাঁটুদ্বয় ধরল। তিনি তাদের উভয়কে আলাদা করে দিলেন। তখনও তিনি সালাত শেষ করেননি।
