৮/৪৩. অধ্যায়ঃ
চাটাইয়ের উপর সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ৭৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৩৭
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ أُمَّ سُلَيْمٍ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتِيَهَا فَيُصَلِّيَ فِي بَيْتِهَا فَتَتَّخِذَهُ مُصَلًّى، فَأَتَاهَا فَعَمِدَتْ إِلَى حَصِيرٍ فَنَضَحَتْهُ بِمَاءٍ، فَصَلَّى عَلَيْهِ وَصَلَّوْا مَعَهُ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
উম্মু সুলায়ম (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আবেদন করলেন, তিনি যেন তার কাছে এসে তাঁর ঘরে সালাত আদায় করেন। তাহলে তিনি ঐ স্থানকে সালাতের স্থান ঠিক করে নেবেন। তিনি তাঁর ঘরে আসলেন, তখন তিনি একটি চাটাইয়ের ব্যবস্থা করলেন এবং পানি দ্বারা তা মুছে ফেললেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তার ওপর সালাত আদায় করলেন এবং অন্য লোকেরাও তাঁর সঙ্গে সালাত আদায় করলেন।
