৮/২৭. অধ্যায়ঃ
মাসজিদে এক হাতের আঙ্গুল অন্য হাতে প্রবেশ করানো
ইবনু মাসউদ (রাঃ)-এর সালাত: তিনজনের কাতার ও রুকুর তাতবীক
সুনানে আন-নাসায়ী : ৭১৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৭১৯
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ قَالَ: دَخَلْتُ أَنَا وَعَلْقَمَةُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَقَالَ لَنَا: «أَصَلَّى هَؤُلَاءِ؟» قُلْنَا: لَا. قَالَ: «قُومُوا فَصَلُّوا». فَذَهَبْنَا لِنَقُومَ خَلْفَهُ، فَجَعَلَ أَحَدَنَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ، فَصَلَّى بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ، فَجَعَلَ إِذَا رَكَعَ شَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ وَجَعَلَهَا بَيْنَ رُكْبَتَيْهِ وَقَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ»
আসওয়াদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং আলকামা (রহঃ) আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর কাছে এলে তিনি আমাদের বললেন, এরা কি সালাত আদায় করেছে? আমরা বললাম, না। তিনি বললেন, উঠে সালাত আদায় কর।আমরা তাঁর পেছনে দাঁড়ানোর ইচ্ছা করলাম। তিনি আমাদের একজনকে তাঁর ডানদিকে এবং অন্যজনকে তাঁর বামদিকে দাঁড় করালেন। তিনি আজান ও ইকামত ব্যতীত সালাত আদায় করলেন। পরে যখন রুকুতে গেলেন, তখন তাঁর এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের মধ্যে ঢুকালেন এবং তা দুই হাঁটুর মধ্যস্থলে রাখলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন করতে দেখেছি।
[১] তাশবীক অর্থ --- আংগুলসমূহকে পরস্পর ঢুকিয়ে জালের মত করা।
সুনানে আন-নাসায়ী হাদিস ৭১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় তিনজনের জামাত এবং রুকুর একটি বর্ণিত পদ্ধতি। আসওয়াদ ও আলকামা (রহঃ) ইবনু মাসউদ (রাঃ)-এর কাছে গেলে তিনি জিজ্ঞেস করেন, তারা সালাত পড়েছেন কি না। না বললে তিনি তাদের দাঁড়িয়ে সালাত আদায় করতে বলেন। তারা তাঁর পেছনে দাঁড়াতে চাইলে তিনি একজনকে ডান পাশে এবং অন্যজনকে বাম পাশে রাখেন। তিনি আজান ও ইকামত ছাড়া সালাত পড়ান। রুকুতে গিয়ে এক হাতের আঙুল অন্য হাতের আঙুলে ঢুকিয়ে দুই হাঁটুর মাঝখানে রাখেন এবং বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এমন করতে দেখেছেন। বর্ণনাটি একটি নির্দিষ্ট সাহাবির দেখা ও অনুসরণ করা পদ্ধতি জানায়। এখানে অন্য বর্ণনার পদ্ধতি আলোচনা করা হয়নি। তাই এই হাদিসের ব্যাখ্যায় শুধু এই ঘটনার অবস্থান, জামাত এবং রুকুর ভঙ্গিই তুলে ধরা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তিনজনের সালাতে ইমাম মাঝখানে এবং দুই মুসল্লি দুই পাশে দাঁড়িয়েছিলেন।
- এই ঘটনায় আজান ও ইকামত ছাড়া সালাত আদায় করা হয়েছিল।
- ইবনু মাসউদ (রাঃ) রুকুতে আঙুল জড়িয়ে হাত দুই হাঁটুর মাঝে রেখেছিলেন।
