৭/৪১. অধ্যায়ঃ
সলাত শুরু করার সময় সম্পর্কে মুয়াযযিন কর্তৃক ইমামকে জানানো
সুনানে নাসাঈ : ৬৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৮৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، عَنِ اللَّيْثِ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنِ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، أَنَّ كُرَيْبًا مُولِي ابْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ قُلْتُ: كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ؟ فَوَصَفَ: " أَنَّهُ صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً بِالْوِتْرِ، ثُمَّ نَامَ حَتَّى اسْتَثْقَلَ فَرَأَيْتُهُ يَنْفُخُ، وَأَتَاهُ بِلَالٌ فَقَالَ: الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَصَلَّى بِالنَّاسِ وَلَمْ يَتَوَضَّأْ "
কুরায়ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে রসূলুল্লাহ (ﷺ) রাতে কিভাবে সালাত আদায় করতেন সে বিষয় প্রশ্ন করি। বর্ণনা প্রসঙ্গে তিনি বললেন, রসূলুল্লাহ (ﷺ) বিতরসহ এগারো রাকাত সালাত আদায় করলেন। তারপর নিদ্রায় গেলেন। এমনকি নিদ্রা গভীর হলো, আমি দেখলাম যে, তাঁর নাকের আওয়াজ শোনা যাচ্ছে।এমন সময় বিলাল (রাঃ) তাঁর কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রসূল! সালাতের সময় হয়েছে। তিনি (ﷺ) উঠেন এবং দুই রাকাত সালাত আদায় করেন। তারপর লোকেদের নিয়ে সালাত আদায় করেন। তবে তিনি ওযু করেননি।
[১] যেহেতু নিদ্রাবস্থায় রাসূলুল্লাহ (সা)-এর অন্তর জাগ্রত থাকত, সেহেতু নিদ্রায় তাঁর উযূ ভঙ্গ হত না। উম্মতের কারো জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। - অনুবাদক।
