৭/৩৭. অধ্যায়ঃ

আযানের পরে নাবী (সাঃ)-এর ওপর দরূদ পড়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৭৮

أَخْبَرَنَا سُوَيْدٌ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، أَنَّ كَعْبَ بْنَ عَلْقَمَةَ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ مَوْلَى نَافِعِ بْنِ عَمْرٍو الْقُرَشِيِّ يُحَدِّثُ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ وَصَلُّوا عَلَيَّ؛ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ؛ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ أَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ»

আবদুল্লাহ ইব্‌ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তোমরা যখন মুয়ায্‌যিনকে আজান দিতে শুন তখন মুয়ায্‌যিন যা বলে তোমরাও তা বলবে এবং আমার ওপর দরূদ পাঠ করবে। কারণ যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করে আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন। তারপর আল্লাহর কাছে আমার জন্য ওয়াসীলাহ চাইবে, কারণ ওয়াসীলাহ জান্নাতের একটি মানযিল। আল্লাহর বান্দাদের মধ্যে একজন ছাড়া আর কেউ এর যোগ্য হবে না। আশা করি, আমিই হব সে ব্যক্তি। অতএব যে ব্যক্তি আমার জন্য ওয়াসীলাহ চাইবে, তার জন্য আমার সুপারিশ অবধারিত হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন