৭/২৩. অধ্যায়ঃ
প্রত্যেক সলাতের জন্যে ইক্বামাত বলাই যথেষ্ট
সুনানে নাসাঈ : ৬৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৬৩
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ حَدَّثَهُمْ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، أَنَّ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ حَدَّثَهُمْ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ قَالَ: كُنَّا فِي غَزْوَةٍ فَحَبَسَنَا الْمُشْرِكُونَ عَنْ صَلَاةِ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاء، فَلَمَّا انْصَرَفَ الْمُشْرِكُونَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنَادِيًا فَأَقَامَ لِصَلَاةِ الظُّهْرِ فَصَلَّيْنَا، وَأَقَامَ لِصَلَاةِ الْعَصْرِ فَصَلَّيْنَا، وَأَقَامَ لِصَلَاةِ الْمَغْرِبِ فَصَلَّيْنَا، وَأَقَامَ لِصَلَاةِ الْعِشَاء فَصَلَّيْنَا، ثُمَّ طَافَ عَلَيْنَا فَقَالَ: «مَا عَلَى الْأَرْضِ عِصَابَةٌ يَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ غَيْرُكُمْ»
আবদুল্লাহ ইব্ন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা একটি লড়াইয়ে লিপ্ত ছিলাম, মুশরিকরা আমাদেরকে যুহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করার সুযোগ দেয়নি। যখন তারা চলে গেল, রাসূলুল্লাহ (ﷺ) মুয়াযযিনকে ইকামাত দেয়ার আদেশ দিলেন। তারপর যুহরের সালাতের জন্য ইকামাত বলা হলে আমরা সালাত আদায় করলাম। আবার আসরের সালাতের জন্য ইকামাত বলা হলে আমরা সালাত আদায় করলাম।পরে মাগরিবের জন্য ইকামাত বলা হলে আমরা সালাত আদায় করলাম। পুনরায় ইশার সালাতের ইকামাত বলা হল এবং আমরা সালাত আদায় করলাম। তারপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদের প্রতি লক্ষ্য করে বললেন, এখন জমিনের উপর তোমরা ব্যতীত এমন আর কোন দল নেই যারা আল্লাহ তা’আলার জিকির করছে।
