১/৪৭. অধ্যায়ঃ
সাগরের পানি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَرْكَبُ الْبَحْرَ، وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ؟ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ، الْحِلُّ مَيْتَتُهُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আবু হুরাইরা (রাঃ)-কে বলতে শুনেছেন, কোন এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করল। সে বলল, হে আল্লাহর রাসূল! আমরা সমুদ্রে সফর করি। আমাদের সঙ্গে অল্প পরিমাণ পানি নিয়ে যাই। এ পানি দিয়ে যদি আমরা উযু করি তবে (পানি শেষ হয়ে যাবে) আমরা পিপাসায় কষ্ট পাবো। (এমতাবস্থায়) আমরা কি সমুদ্রের পানি দিয়ে উযু করব? জবাবে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সমুদ্রের পানি পবিত্র এবং সমুদ্রের মৃত প্রাণীও হালাল।
[১] সমুদ্রের মৃত প্রাণী ফুলে উঠার পূর্ব পর্যন্ত হালাল। আর এখানে সমুদ্রের মৃত প্রাণী দ্বারা মাছকেই বুঝানো হয়েছে। ইমাম আবূ হানীফা (রহঃ) এরই অনুসরণ করেন।
