৫২/৫৩. অধ্যায়ঃ
কোন প্রকার দ্রাক্ষারস [জ্বাল দেয়া আঙুরের রস] পান করা জায়িয এবং কোন প্রকার পান করা নাজায়িয
সুনানে নাসাঈ : ৫৭১৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭১৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: سَمِعْتُ مَنْصُورًا، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ نُبَاتَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: كَتَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى بَعْضِ عُمَّالِهِ: «أَنْ ارْزُقِ الْمُسْلِمِينَ مِنَ الطِّلَاءِ مَا ذَهَبَ ثُلُثَاهُ، وَبَقِيَ ثُلُثُهُ»...[حكم الألباني] حسن صحيح موقوف
সুওয়ায়দ ইব্ন গাফালা (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) তাঁর কোন কর্মচারীর নিকট লিখলেন : মুসলিমদেরকে পান করতে দিবে এমন দ্রাক্ষারস যার দুই-তৃতীয়াংশ জ্বাল দেয়ার কারণে কমে যায়, আর একাংশ অবশিষ্ট থাকে।
