৫২/৪৫. অধ্যায়ঃ

মদ্যপায়ীর তাওবাহ্

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৭০

أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ، ح وأَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، عَنْ بَقِيَّةَ، عَنْ أَبِي عَمْرٍو وَهُوَ الْأَوْزَاعِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الدَّيْلَمِيِّ قَالَ: دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ وَهُوَ فِي حَائِطٍ لَهُ بِالطَّائِفِ يُقَالُ لَهُ الْوَهْطُ، وَهُوَ مُخَاصِرٌ فَتًى مِنْ قُرَيْشٍ يُزَنُّ ذَلِكَ الْفَتَى بِشُرْبِ الْخَمْرِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ شَرِبَ الْخَمْرَ شَرْبَةً لَمْ تُقْبَلْ لَهُ تَوْبَةٌ أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، فَإِنْ عَادَ لَمْ تُقْبَلْ تَوْبَتُهُ أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، فَإِنْ عَادَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ يَوْمَ الْقِيَامَةِ» اللَّفْظُ لِعَمْرٍو "

আবদুল্লাহ ইব্‌ন দায়লামী (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)-এর নিকট গেলাম, তখন তিনি তাঁর তায়েফস্থিত ‘ওয়াহত’ নামক বাগানে অবস্থান করছিলেন। তিনি কুরায়শের এক যুবকের হাত ধরে হাঁটছিলেন। লোকেদের ধারণা ছিল যে, ঐ যুবক মদ পান করত।তিনি বললেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে, আল্লাহ তা’আলা চল্লিশ দিনের মধ্যে তার তাওবা কবুল করবেন না। যদি সে [চল্লিশ দিন পর] তাওবা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু সে যদি আবার মদ পান করে, তবে চল্লিশ দিন পর্যন্ত তার তাওবা কবুল করবেন না; পুনরায় [চল্লিশ দিন পর] তাওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এরপরও যদি সে মদ পান করে, তাহলে আল্লাহ তা’আলা অবশ্যই তাকে কেয়ামতের দিন জাহান্নামীদের পুঁজ পান করাবেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন