৫২/৩৬. অধ্যায়ঃ
উপরোল্লিখিত পাত্রসমূহের নিষেধাজ্ঞা চূড়ান্ত পর্যায়ের হারাম, কেবল শিষ্টাচারমূলক নয়- এ কথার দলীল
সুনানে নাসাঈ : ৫৬৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৪৪
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، عَنْ ابْنِ عَمٍّ لَهَا يُقَالُ لَهُ: أَنَسٌ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: أَلَمْ يَقُلِ اللَّهُ عَزَّ وَجَلَّ: {مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} [الحشر: 7]؟ قُلْتُ: بَلَى، قَالَ: أَلَمْ يَقُلِ اللَّهُ: {وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ} [الأحزاب: 36]؟، قُلْتُ: بَلَى، قَالَ: فَإِنِّي أَشْهَدُ «أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ النَّقِيرِ، وَالْمُقَيَّرِ، وَالدُّبَّاءِ، وَالْحَنْتَمِ»
আসমা বিনত ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
আসমা বিনত ইয়াজিদ (রহঃ) তাঁর চাচাতো ভাই আনাস (রাঃ)-এর কাছ থেকে শুনেছেন। ইবনু আব্বাস (রাঃ) বলেছেন: আল্লাহ তা‘আলা কি বলেননি যে, "...রসূল তোমাদেরকে যা দেন, তা তোমরা গ্রহণ কর; আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক..."- (সূরা আল-হাশর ৫৯: ৭)।আমি বললাম: হ্যাঁ।তিনি আবার বললেন: আল্লাহ তা‘আলা কি বলেননি যে, “যখন আল্লাহ এবং তাঁর রসূল কোন বিষয়ে আদেশ দেন, তখন কোন মুসলিম পুরুষ অথবা নারীর সে বিষয়ে কোন ইখতিয়ার থাকে না..."- (সূরা আহজাব ৩৩: ৩৬)।আমি বললাম: হ্যাঁ।তিনি বললেন: আমি সাক্ষ্য দিচ্ছি যে, নাবী (ﷺ) কাঠের পাত্র, আলকাতরার প্রলেপযুক্ত পাত্র, কদুর খোল এবং মাটির তৈরি সবুজ কলস থেকে নিষেধ করেছেন।
