৬/৩২. অধ্যায়ঃ
ফাজরের সলাতের পর অন্য কোন সলাত আদায় করা নিষিদ্ধ
সুনানে নাসাঈ : ৫৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»
আবূ হূরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আসরের পরে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত সালাত আদায় করতে বারণ করেছেন।
