৫২/১৩. অধ্যায়ঃ
দুই উপাদানে মিশ্রিত করা নিষেধ হওয়ার কারণ তাতে একের উপর অন্যটি শক্তিশালী হয়ে মাদকে রূপান্তরিত হতে পারে
সুনানে নাসাঈ : ৫৫৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৬৩
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ وِقَاءِ بْنِ إِيَاسٍ، عَنْ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَجْمَعَ شَيْئَيْنِ نَبِيذًا يَبْغِي أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ» قَالَ: وَسَأَلْتُهُ عَنِ الْفَضِيخِ، فَنَهَانِي عَنْهُ، قَالَ: «كَانَ يَكْرَهُ الْمُذَنِّبَ مِنَ الْبُسْرِ مَخَافَةَ أَنْ يَكُونَا شَيْئَيْنِ، فَكُنَّا نَقْطَعُهُ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দুই বস্তু একত্রে মিশিয়ে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন। কেননা এতে একটির উপর অন্যটি শক্তিশালী হয়ে ওঠে। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ফাযীখ সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি তা থেকে নিষেধ করেন। আর তিনি (ﷺ) ঐ খেজুর পছন্দ করতেন না, যা একদিক থেকে পাকতে শুরু করেছে। কেননা তাতে দুই বস্তু হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য আমরা তার যেদিক থেকে পাকা শুরু হয়েছে তা কেটে নিতাম।
