৫১/৬৫. অধ্যায়ঃ
যে দু'আ কবুল হয় না, তা থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৫৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৩৮
أَخْبَرَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ ابْنِ فُضَيْلٍ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، قَالَ: كَانَ إِذَا قِيلَ لِزَيْدِ بْنِ أَرْقَمَ حَدِّثْنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَا أُحَدِّثُكُمْ إِلَّا مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا بِهِ، وَيَأْمُرُنَا أَنْ نَقُولَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَدَعْوَةٍ لَا تُسْتَجَابُ»
আবদুল্লাহ্ ইব্ন হারিস্ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন যায়দ ইবনু আরকাম (রাঃ)-কে বলা হতো আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা শুনেছেন, তা আমাদের নিকট বর্ণনা করুন। তখন তিনি বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট যা বর্ণনা করেছেন, আমি তোমাদের নিকট তাই বর্ণনা করব। তিনি (ﷺ) আমাদেরকে বলতে নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন বলি:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَدَعْوَةٍ لَا تُسْتَجَابُ[হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, অতি বার্ধক্য এবং কবরের আজাব থেকে। হে আল্লাহ! আমার অন্তর তাকওয়া দান করুন এবং একে পবিত্র করুন। আপনি তো সর্বোত্তম পবিত্রকারী, আপনিই এর অভিভাবক এবং মালিক। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অতৃপ্ত আত্মা, এমন অন্তর হতে যা ভয় করে না, অনুপকারী ইলম এবং ঐ দোয়া থেকে, যা গৃহীত হয় না।
