৫১/৫৭. অধ্যায়ঃ
কৃতকর্মের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা এবং এ সম্পর্কিত হাদীসে 'আবদুল্লাহ ইবনু বুরয়দাহ্-এর বর্ণনায় ভিন্নতা
সুনানে নাসাঈ : ৫৫২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫২২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ بُشَيْرِ بْنِ كَعْبٍ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ سَيِّدَ الِاسْتِغْفَارِ أَنْ يَقُولَ الْعَبْدُ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِذَنْبِي، وَأَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَإِنْ قَالَهَا حِينَ يُصْبِحُ مُوقِنًا بِهَا، فَمَاتَ دَخَلَ الْجَنَّةَ، وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي مُوقِنًا بِهَا، دَخَلَ الْجَنَّةَ «خَالَفَهُ الْوَلِيدُ بْنُ ثَعْلَبَةَ»
শাদ্দাদ ইব্ন আউস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: সাইয়্যিদুল ইস্তিগফার [শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা] এই যে, বান্দা বলবে:اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِذَنْبِي، وَأَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ[আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্তু, আঊযুবিকা মিন শাররি মা সনাতু, আবুউলাকা বিযাম্বি, ওয়া আবুউলাকা বিনিমাতিকা আলাইয়া, ফাগফিরলি ফইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা][হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা, তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই দাস। আমি যথাসাধ্য তোমার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর কায়েম থাকব। আমি তোমার নেয়ামতসমূহ এবং আমার অপরাধসমূহ স্বীকার করছি। অতএব তুমি আমার অপরাধসমূহ ক্ষমা করে দাও।]কেউ যদি এই দোয়া দৃঢ় বিশ্বাসের সাথে সকালবেলা পড়ে মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে সন্ধ্যায় পড়ে, তবে সেও জান্নাতে প্রবেশ করবে। ওয়ালীদ ইবনু সালাবাহ এ হাদিস বর্ণনার ক্ষেত্রে মতানৈক্য করেছেন।
