৫১/৪৯. অধ্যায়ঃ
হায়াত বা জীবনের ফিতনাহ্ থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৫০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫০৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، وَمَالِكٌ، قَالَا: حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عُوذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ، عُوذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، عُوذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: তোমরা কবরের আজাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে; জীবন-মৃত্যুর ফিতনা হতেও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে; আর আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে মাসীহ দাজ্জালের ফিতনা থেকেও।
