৫১/২৬. অধ্যায়ঃ
প্রাচুর্যের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৭৭
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَفِتْنَةِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَالْمَغْرَمِ، وَالْمَأْثَمِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আজাবিল কবর, ওয়া ফিতনাতিন নার, ওয়া ফিতনাতিল কবর, ওয়া আজাবিল কবর, ওয়া শার্রি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া শার্রি ফিতনাতিল গিনা, ওয়া শার্রি ফিতনাতিল ফাকর, আল্লাহুম্মাগ্সিল খাতায়ায়া বিমাইস্ সালজি ওয়াল বারদ, ওয়া নাক্কি কলবি মিনাল খতায়া কামা নাক্কাইতাস সাওবাল আবইয়াদা মিনাদ দানাস, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসালি, ওয়াল হারামি, ওয়াল মাগরামি, ওয়াল মা'সাম"[হে আল্লাহ! আমি কবরের আযাব, জাহান্নামের ফিতনা, কবরের ফিতনা, কবরের আযাব, মাসীহ দাজ্জালের ফিতনা, ধনী হওয়ার ফিতনার অকল্যাণ, দরিদ্রতার ফিতনার অকল্যাণ হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার গুনাহগুলো বরফ এবং শিশিরের পানি দ্বারা ধুয়ে দিন, আমার অন্তরকে গুনাহ থেকে এমন পরিষ্কার করে দিন, যেমন আপনি সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করে দেন। হে আল্লাহ! আমি আপনার নিকট আলস্য, বার্ধক্য, ঋণের বোঝা এবং গুনাহ থেকে আশ্রয় প্রার্থনা করছি।]
