৫১/২১. অধ্যায়ঃ
শত্রুতা, নিফাক্ব ও মন্দ চরিত্র থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৭০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا خَلَفٌ، عَنْ حَفْصٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَذِهِ الدَّعَوَاتِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَقَلْبٍ لَا يَخْشَعُ، وَدُعَاءٍ لَا يُسْمَعُ، وَنَفْسٍ لَا تَشْبَعُ»، ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ هَؤُلَاءِ الْأَرْبَعِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এই দোয়া করতেন :اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، وَقَلْبٍ لاَ يَخْشَعُ، وَدُعَاءٍ لاَ يُسْمَعُ، وَنَفْسٍ لاَ تَشْبَعُ"আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, ওয়া কুলবিন লা ইয়াখশাউ, ওয়া দোয়াইয়িন লা ইউসْمাউ, ওয়া নাফসিন লা তাশবাউ।" (হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি; অনুপকারী ইলম হতে; ভীতিহীন অন্তর হতে, অগ্রহণযোগ্য দোয়া হতে; আর অতৃপ্ত নফস হতে)।তিনি বললেন: হে আল্লাহ! আমি এ চারটি বস্তু হতে আপনার কাছে আশ্রয় কামনা করছি।
