৬/২৬. অধ্যায়ঃ
মুসাফির অবস্থায় অন্ধকারে ফাজরের সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ৫৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৭
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ صَلَاةَ الصُّبْحِ بِغَلَسٍ وَهُوَ قَرِيبٌ مِنْهُمْ، فَأَغَارَ عَلَيْهِمْ، وَقَالَ: «اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ مَرَّتَيْنِ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) খায়বর দিবসে অন্ধকারে ফজরের সালাত আদায় করলেন আর তখন তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) খায়বরবাসীদের নিকটবর্তী ছিলেন। ফজরের পরে তাদের ওপর আক্রমণ করলেন এবং বললেন, ‘আল্লাহু আকবার’ খায়বর ধ্বংস হোক, এভাবে দুবার বললেন, "যখন আমরা কোন কওমের আঙ্গিনায় অবতরণ করি তখন সতর্কীকৃতদের ভোর মন্দই হয়!"
