৫১/৫. অধ্যায়ঃ
কাপুরুষতা হতে আল্লাহর আশ্রয় কামনা করা
সুনানে নাসাঈ : ৫৪৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৪৫
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ يُعَلِّمُنَا خَمْسًا، كَانَ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ وَيَقُولُهُنَّ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ»
মুস’আব ইব্ন সা’দ (রহঃ) তাঁর পিতার সূত্রে হতে বর্ণিতঃ
তিনি আমাদেরকে পাঁচটি কথা শিক্ষা দিতেন এবং বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) এগুলো দ্বারা দোয়া করতেন এবং বলতেন:«আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলি, ওয়া আউযুবিকা মিনাল জুবনি, ওয়া আউযুবিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমুর, ওয়া আউযুবিকা মিন ফিত্নাতিদ দুনিয়া, ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর»(হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় কামনা করি কৃপণতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতা থেকে, আমি আরও আশ্রয় চাই জীবনের অতি বার্ধক্য থেকে, দুনিয়ার ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই।)
