৫০/২২. অধ্যায়ঃ

মহিলাদেরকে আদালতে উপস্থিত হওয়া থেকে নিরাপদে রাখা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪১০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُمَا أَخْبَرَاهُ، أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَحَدُهُمَا: اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَقَالَ الْآخَرُ وَهُوَ أَفْقَهُهُمَا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، وَأْذَنْ لِي فِي أَنْ أَتَكَلَّمَ، قَالَ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ بِمِائَةِ شَاةٍ وَبِجَارِيَةٍ لِي، ثُمَّ إِنِّي سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّمَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ، وَتَغْرِيبُ عَامٍ، وَإِنَّمَا الرَّجْمُ عَلَى امْرَأَتِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا غَنَمُكَ وَجَارِيَتُكَ فَرَدٌّ إِلَيْكَ، وَجَلَدَ ابْنَهُ مِائَةً، وَغَرَّبَهُ عَامًا»، وَأَمَرَ أُنَيْسًا أَنْ يَأْتِيَ امْرَأَةَ الْآخَرِ، فَإِنِ اعْتَرَفَتْ، فَارْجُمْهَا، فَاعْتَرَفَتْ، فَرَجَمَهَا

আবূ হুরায়রা এবং যায়দ ইব্‌ন খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

দুই লোক তাদের অভিযোগ নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হলো। তাদের একজন বলল: আমাদের মধ্যে আল্লাহর কিতাবের দ্বারা বিচার করে দিন! অন্যজন, যে ছিল তাদের মধ্যে জ্ঞানী, সে বলল: হে আল্লাহর রাসূল! একটু থামুন, আর আমাকে নিজের বক্তব্য বলার অনুমতি দিন। সে বলল: আমার ছেলে এই লোকের কর্মচারী ছিল এবং সে তার স্ত্রীর সাথে যিনা করেছে। আমাকে বলা হলো যে, আমার ছেলেকে পাথর মেরে হত্যা করা হবে। তখন আমি একশত ছাগল এবং আমার এক দাসীর বিনিময়ে তাকে ছাড়িয়েছি।এরপর আমি আলিমদেরকে জিজ্ঞেস করলে, তারা আমাকে জানায়: আমার ছেলের শাস্তি একশত বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন, আর তার স্ত্রীকে রজম (প্রস্তরাঘাতে হত্যা) করা হবে।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যাঁর হাতে আমার প্রাণ তাঁর শপথ, আমি অবশ্যই তোমাদের মধ্যে আল্লাহর কিতাবানুযায়ী বিচার করব। তোমার ছাগলসমূহ এবং দাসী তোমাকে ফেরত দেওয়া হবে। তারপর তিনি তার ছেলেকে একশত বেত্রাঘাত করলেন এবং এক বছরের জন্য নির্বাসন দিলেন। এরপর তিনি (ﷺ) উনাইস (রাঃ)-কে অন্য ব্যক্তির স্ত্রীর নিকট এ নির্দেশ দিয়ে পাঠালেন যে, যদি সে যিনা বিষয় স্বীকার করে, তবে তাকে রজম করবে। অতঃপর সে স্বীকার করলে তিনি তাকে রজম করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন