৫০/২১. অধ্যায়ঃ

সাহায্য প্রার্থনা করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪০৯

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورِ بْنِ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رَزِينٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنْ أَبِي بِشْرٍ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ عَبَّادِ بْنِ شُرَحْبِيلَ، قَالَ: قَدِمْتُ مَعَ عُمُومَتِي الْمَدِينَةَ فَدَخَلْتُ حَائِطًا مِنْ حِيطَانِهَا، فَفَرَكْتُ مِنْ سُنْبُلِهِ، فَجَاءَ صَاحِبُ الْحَائِطِ فَأَخَذَ كِسَائِي وَضَرَبَنِي، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَعْدِي عَلَيْهِ، فَأَرْسَلَ إِلَى الرَّجُلِ، فَجَاءُوا بِهِ فَقَالَ: «مَا حَمَلَكَ عَلَى هَذَا؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ دَخَلَ حَائِطِي، فَأَخَذَ مِنْ سُنْبُلِهِ فَفَرَكَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا عَلَّمْتَهُ إِذْ كَانَ جَاهِلًا، وَلَا أَطْعَمْتَهُ إِذْ كَانَ جَائِعًا، ارْدُدْ عَلَيْهِ كِسَاءَهُ»، وَأَمَرَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَسْقٍ أَوْ نِصْفِ وَسْقٍ

আব্বাদ ইব্‌ন শারাহীল (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আমার চাচাদের সাথে মদিনায় আসলাম এবং সেখানকার এক বাগানে প্রবেশ করলাম, আর একটি ফলের কাদি নিয়ে তা মুচড়ে দিলাম। তখন ঐ বাগানের মালিক এসে আমার পরিধেয় বস্ত্র কেড়ে নিল এবং আমাকে মারলো। বিধায় আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে এ বিষয়ে সাহায্য প্রার্থনা করলাম। তিনি (ﷺ) ঐ ব্যক্তিকে ডেকে পাঠালে তারা তাকে নিয়ে আসলো। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন: তুমি কেন এরূপ করলে? সে বলল: হে আল্লাহর রসূল! সে আমার বাগানে প্রবেশ করে ফলের কাদি নিয়ে তা মুচড়ে দিয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যদি সে অজ্ঞ হয়ে থাকে, তবে তুমি তাকে শিক্ষা দিলে না কেন? আর যদি সে ক্ষুধার্ত থাকে, তবে তুমি তাকে খাওয়ালে না কেন? যাও, তুমি তার বস্ত্র ফিরিয়ে দাও। পরে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এক ওয়াসাক বা আধা ওয়াসাক দেয়ার আদেশ দিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন