৫০/১৯. অধ্যায়ঃ

ন্যায়পরায়ণ বিচারকের জন্য রাগান্বিত অবস্থায় ফায়সালা প্রদান করার অবকাশ প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪০৭

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، وَاللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ حَدَّثَهُ، عَنْ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، أَنَّهُ خَاصَمَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ قَدْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شِرَاجِ الْحَرَّةِ، كَانَا يَسْقِيَانِ بِهِ، كِلَاهُمَا النَّخْلَ فَقَالَ الْأَنْصَارِيُّ: سَرِّحِ الْمَاءَ يَمُرُّ عَلَيْهِ، فَأَبَى عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ أَرْسِلِ الْمَاءَ إِلَى جَارِكَ» فَغَضِبَ الْأَنْصَارِيُّ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ، فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «يَا زُبَيْرُ اسْقِ، ثُمَّ احْبِسِ الْمَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ»، فَاسْتَوْفَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلزُّبَيْرِ حَقَّهُ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ ذَلِكَ أَشَارَ عَلَى الزُّبَيْرِ بِرَأْيٍ فِيهِ السَّعَةُ لَهُ وَلِلْأَنْصَارِيِّ، فَلَمَّا أَحْفَظَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَنْصَارِيُّ اسْتَوْفَى لِلزُّبَيْرِ حَقَّهُ فِي صَرِيحِ الْحُكْمِ، قَالَ الزُّبَيْرُ: " لَا أَحْسَبُ هَذِهِ الْآيَةَ أُنْزِلَتْ إِلَّا فِي ذَلِكَ: {فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ} [النساء: 65] «وَأَحَدُهُمَا يَزِيدُ عَلَى صَاحِبِهِ فِي الْقِصَّةِ»

যুবায়র ইব্‌নুল আওয়াম (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি 'হাররাহ' নামক স্থানের পানি প্রবাহ নিয়ে এমন একজন আনসারি ব্যক্তির সাথে ঝগড়া করেন, যিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁরা উভয়ে এই পানি দ্বারা খেজুর বাগানে সেচ দিতেন। ঐ আনসারি ব্যক্তি বললেন: পানি ছেড়ে দিন, যাতে তা প্রবাহ হতে পারে। কিন্তু তিনি তা অস্বীকার করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে যুবাইর! তুমি নিজের জমিনে পানি দিয়ে তা তোমার প্রতিবেশীর জন্য ছেড়ে দাও।এ কথায় আনসারি ব্যক্তি রাগান্বিত হয়ে বলল: হে আল্লাহর রাসূল! সে তো আপনার ফুফাত ভাই? এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারার রং পাল্টে গেল। তখন তিনি (ﷺ) বললেন: হে যুবাইর! তুমি বাগানে পানি দাও এবং তা আটকে রাখ, যতক্ষণ না তা আইলে পৌঁছে যায়। এবার রাসূলুল্লাহ (ﷺ) যুবাইরকে তাঁর যথার্থ অধিকার প্রদান করলেন। এর পূর্বে তিনি যুবাইর (রাঃ)-কে যে আদেশ দিয়েছিলেন, তা ছিল যুবাইর (রাঃ) এবং আনসারি উভয়ের জন্য উপকারী, কিন্তু যখন আনসারি তাঁকে রাগান্বিত করলেন, তখন তিনি যুবাইর (রাঃ) এর অংশ তাঁকে পূর্ণ দান করলেন। যুবাইর (রাঃ) বলেন, আমার ধারণা: (فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ) “কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ! তারা মু’মিন হবে না, যে পর্যন্ত তারা তাদের বিবাদ-বিসম্বাদের মীমাংসার ভার তোমার ওপর ন্যস্ত না করে...” - (সূরা আন নিসা ৪: ৬৫) আয়াতটি এ ব্যাপারেই নাযিল হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন