৫০/১৬. অধ্যায়ঃ
সমপর্যায় বা উচ্চ পর্যায়ের বিচারক যে ফায়সালা দিয়েছে তা বাতিল করা (বৈধ)
সুনানে নাসাঈ : ৫৪০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪০৪
أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا مِسْكِينُ بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَرَجَتِ امْرَأَتَانِ مَعَهُمَا وَلَدَاهُمَا، فَأَخَذَ الذِّئْبُ أَحَدَهُمَا، فَاخْتَصَمَتَا فِي الْوَلَدِ إِلَى دَاوُدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى مِنْهُمَا، فَمَرَّتَا عَلَى سُلَيْمَانَ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: كَيْفَ قَضَى بَيْنَكُمَا؟ قَالَتْ: قَضَى بِهِ لِلْكُبْرَى، قَالَ سُلَيْمَانُ: أَقْطَعُهُ بِنِصْفَيْنِ لِهَذِهِ نِصْفٌ، وَلِهَذِهِ نِصْفٌ، قَالَتِ الْكُبْرَى: نَعَمْ، اقْطَعُوهُ، فَقَالَتِ الصُّغْرَى: لَا تَقْطَعْهُ، هُوَ وَلَدُهَا، فَقَضَى بِهِ لِلَّتِي أَبَتْ أَنْ يَقْطَعَهُ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন : দুই নারী বের হলো, আর তাদের সাথে ছিল সন্তান। এক নেকড়ে তাদের এক সন্তানকে নিয়ে গেল। তারা এ শিশুর ব্যাপারে দাউদ (আঃ)-এর নিকট বিচারপ্রার্থী হল। তিনি তাদের মধ্যে যে বড়, তার পক্ষে ফায়সালা প্রদান করলেন। তারা যখন সুলায়মান (আঃ)-এর পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি জিজ্ঞেস করলেন : তোমাদের ব্যাপারে কি ফায়সালা দিয়েছেন? তারা বলল: তিনি বয়স্কা নারীর পক্ষে ফায়সালা দিয়েছেন।সুলায়মান (আঃ) বললেন : আমি তাকে কেটে দু' ভাগ করব, এক অংশ তার জন্য এবং অপর অংশ ঐ নারীর জন্য। তখন বয়স্কা নারী বলল : জি-হ্যাঁ, আপনি তাকে কেটে ফেলুন। কিন্তু অল্প বয়স্কা নারী বলল : তাকে কাটবেন না, সে ঐ নারীরই সন্তান। তখন তিনি যে নারী কাটতে নিষেধ করল, তার পক্ষেই রায় দিলেন।
