৫০/১৫. অধ্যায়ঃ
সত্য উদঘাটনের বিচারক এ কথা বলার অবকাশ রয়েছে যে, আমি এই কাজ করব, অথচ সে তা করবে না
সুনানে নাসাঈ : ৫৪০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪০৩
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " خَرَجَتِ امْرَأَتَانِ مَعَهُمَا صَبِيَّانِ لَهُمَا، فَعَدَا الذِّئْبُ عَلَى إِحْدَاهُمَا، فَأَخَذَ وَلَدَهَا فَأَصْبَحَتَا تَخْتَصِمَانِ فِي الصَّبِيِّ الْبَاقِي إِلَى دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى مِنْهُمَا، فَمَرَّتَا عَلَى سُلَيْمَانَ فَقَالَ: كَيْفَ أَمْرُكُمَا؟ فَقَصَّتَا عَلَيْهِ، فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّ الْغُلَامَ بَيْنَهُمَا، فَقَالَتِ الصُّغْرَى: أَتَشُقُّهُ؟ قَالَ: نَعَمْ، فَقَالَتْ: لَا تَفْعَلْ، حَظِّي مِنْهُ لَهَا، قَالَ: هُوَ ابْنُكِ فَقَضَى بِهِ لَهَا "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন : দুইজন নারী বের হলো, যাদের সাথে ছিল তাদের দুই সন্তান। এক নারীকে নেকড়ে আক্রমণ করে তার সন্তান নিয়ে গেল। অবশিষ্ট সন্তানের ব্যাপারে উভয় নারীই দাউদ (আঃ)-এর নিকট নিজের সন্তান বলে অভিযোগ পেশ করল। তিনি তাদের মধ্যে যে নারী বয়সে বড় সেই নারীর পক্ষে রায় দিলেন। পরিশেষে তারা যখন সুলায়মান (আঃ)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন : তোমাদের বিষয়ে কি ফায়সালা প্রদান করা হয়েছে? তারা তাঁর কাছে ঘটনা বর্ণনা করল। তিনি বললেন : আমাকে একটি ছুরি দাও, আমি এই শিশুটিকে দুইভাগ করে তাদের মধ্যে ভাগ করে দিব। তখন অল্পবয়স্কা নারী বলল: আপনি কি তাকে দুই টুকরা করবেন? তিনি বললেন : হ্যাঁ। সে বলল : আপনি এরূপ করবেন না, আমার অংশ আমি তাকে দিয়ে দিলাম। তখন তিনি বললেন : এ শিশুটি তোমার সন্তান? তিনি তার পক্ষেই রায় দিলেন।
