৫০/১১. অধ্যায়ঃ

'আলিমদের ঐকমত্যে ফায়সালা প্রদান করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৯৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ هُوَ ابْنُ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: أَكْثَرُوا عَلَى عَبْدِ اللَّهِ ذَاتَ يَوْمٍ فَقَالَ عَبْدُ اللَّهِ: " إِنَّهُ قَدْ أَتَى عَلَيْنَا زَمَانٌ وَلَسْنَا نَقْضِي، وَلَسْنَا هُنَالِكَ، ثُمَّ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدَّرَ عَلَيْنَا أَنْ بَلَغْنَا مَا تَرَوْنَ، فَمَنْ عَرَضَ لَهُ مِنْكُمْ قَضَاءٌ بَعْدَ الْيَوْمِ، فَلْيَقْضِ بِمَا فِي كِتَابِ اللَّهِ، فَإِنْ جَاءَ أَمْرٌ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، فَلْيَقْضِ بِمَا قَضَى بِهِ نَبِيُّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنْ جَاءَ أَمْرٌ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، وَلَا قَضَى بِهِ نَبِيُّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَقْضِ بِمَا قَضَى بِهِ الصَّالِحُونَ، فَإِنْ جَاءَ أَمْرٌ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، وَلَا قَضَى بِهِ نَبِيُّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا قَضَى بِهِ الصَّالِحُونَ، فَلْيَجْتَهِدْ رَأْيَهُ، وَلَا يَقُولُ: إِنِّي أَخَافُ، وَإِنِّي أَخَافُ، فَإِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَالْحَرَامَ بَيِّنٌ، وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَاتٌ، فَدَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ " قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا الْحَدِيثُ جَيِّدٌ جَيِّدٌ»...[حكم الألباني] صحيح الإسناد موقوف

আব্দুর রহমান ইব্‌ন ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর নিকট অনেক লোক আসলো। তখন আব্দুল্লাহ (রাঃ) বললেন: আমাদের ওপর এমন এক সময় অতিবাহিত হয়েছে, যখন আমরা কোন ফায়সালা দিতাম না এবং তার যোগ্যও আমরা ছিলাম না। আর আল্লাহ তা’আলা আমাদের ভাগ্যে রেখেছেন, আমরা এ পর্যায়ে পৌঁছাব যা তোমরা প্রত্যক্ষ করছ। এখন হতে তোমাদের কারো যদি কখনও কোন বিচার করার প্রয়োজন হয়, তবে সে যেন আল্লাহ তা’আলার কিতাবানুসারে বিচার করে।যদি এমন কোন বিষয়ে বিচার করতে হয়, যা আল্লাহর কিতাবে নেই, তখন সে তার নবী (ﷺ) যেভাবে বিচার করেছেন, তা দ্বারা বিচার করে। আর যদি তার নিকট এমন কোন বিষয়ে উপস্থিত হয়, যা আল্লাহর কিতাবেও নেই এবং এ ব্যাপারে নবী (ﷺ)-এর ফায়সালাও নেই, তখন সে যেন সৎ ব্যক্তিদের বিচারানুযায়ী বিচার করে। যদি বিষয়টি এমন হয় যা আল্লাহর কিতাবেও নেই, তার নবী (ﷺ) যা ফায়সালা দিয়েছেন তাতেও নেই এবং সৎ ব্যক্তিদের মীমাংসায়ও এর দৃষ্টান্ত নেই, তখন সে নিজ প্রজ্ঞা দিয়ে বিচার করবে এবং সে যেন এ কথা না বলে যে, নিশ্চয় আমি ভয় করি, আমি ভয় করি। কেননা হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট। আর এ দুয়ের মধ্যে এমন বিষয় আছে, যা সন্দেহযুক্ত। অতএব যা সন্দেহযুক্ত এমন কাজ পরিত্যাগ কর এবং ঐ কাজ কর, যাতে সন্দেহ নেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন