৪৯/৯১. অধ্যায়ঃ
রেশমী কাপড় পরার ব্যাপারে কঠোরতা; যে দুনিয়াতে তা পরবে, সে আখিরাতে পরতে পারবে না
সুনানে নাসাঈ : ৫৩০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩০৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، قَالَ: أَنْبَأَنَا حَرْبٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي عِمْرَانُ بْنُ حِطَّانَ، أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، عَنْ لُبْسِ الْحَرِيرِ، فَقَالَ: سَلْ عَائِشَةَ، فَسَأَلَتْ عَائِشَةَ قَالَتْ: سَلْ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، فَسَأَلْتُ ابْنَ عُمَرَ فَقَالَ: حَدَّثَنِي أَبُو حَفْصٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا، فَلَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ»
ইমরান ইব্ন হিত্তান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে রেশমি কাপড় পরিধান সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন: তুমি এ ব্যাপারে আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস কর। আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন: আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞেস কর। আমি ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন: আমার কাছে আবু হাফস (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করবে, আখিরাতে তার জন্য এর কোন অংশ থাকবে না।
