৪৯/৭৯. অধ্যায়ঃ
নাবী (সাঃ)-এর আংটি ও এর নকশা
সুনানে নাসাঈ : ৫২৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৭৭
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَنْبَأَنَا يُونُسُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ، وَفَصُّهُ حَبَشِيٌّ، وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি রূপার আংটি তৈরি করান যার নাগিনা হাবশি পাথরের ছিল এবং তাতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ (মুহাম্মাদুর রসূলুল্লাহ) নকশা করা ছিল।
