৪৯/৭৩. অধ্যায়ঃ
যে মহিলা ভ্রু তুলে ফেলে এবং দাঁতে ফাঁক করে
সুনানে নাসাঈ : ৫২৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৫৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: «لَعَنَ اللَّهُ الْمُتَنَمِّصَاتِ، وَالْمُتَفَلِّجَاتِ، وَالْمُتَوَشِّمَاتِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ»، فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: أَنْتَ الَّذِي تَقُولُ كَذَا وَكَذَا؟ قَالَ: وَمَا لِي لَا أَقُولُ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আবদুল্লাহ্(রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ তাদের ওপর লা'নাত করেছেন- যারা ভ্রু তুলে, দাঁতে ফাঁক সৃষ্টি করে এবং উল্কি অঙ্কন করে, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। জনৈক মহিলা তাঁর কাছে এসে জিজ্ঞেস করল : আপনি কি এমন এমন কথা বলেন? তিনি বললেন : আমার কি হলো যে, রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, আমি তা বলব না?
