৪৯/৬৯. অধ্যায়ঃ
চুলে কাপড় জড়ানো
সুনানে নাসাঈ : ৫২৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৪৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا مَحْبُوبُ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يَعْقُوبَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ قَتَادَةَ، عَنْ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ مُعَاوِيَةَ، أَنَّهُ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَاكُمْ عَنِ الزُّورِ» قَالَ: وَجَاءَ بِخِرْقَةٍ سَوْدَاءَ فَأَلْقَاهَا بَيْنَ أَيْدِيهِمْ، فَقَالَ: هُوَ هَذَا تَجْعَلُهُ الْمَرْأَةُ فِي رَأْسِهَا ثُمَّ تَخْتَمِرُ عَلَيْهِ
মু'আবিয়া (রাঃ) হতে বর্ণিতঃ
হে লোক সকল! নবী (ﷺ) তোমাদেরকে যূর বা মিথ্যাচার হতে নিষেধ করেছেন।এরপর তিনি (ﷺ) কালো কাপড়ের এক টুকরা বের করে লোকেদের সামনে রেখে বলেন, এটাই হলো সেই ‘যূর’ বা মিথ্যাচার যা নারীরা মাথার উপর রেখে এর উপর ওড়না পরিধান করে থাকে।
