৪৯/৪১. অধ্যায়ঃ
নাক ক্ষত-বিক্ষতের দরুন সোনার নাক ব্যবহার করতে পারে কি না?
সুনানে নাসাঈ : ৫১৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৬২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ أَبِي الْأَشْهَبِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ طَرَفَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ بْنِ كُرَيْبٍ، قَالَ: وَكَانَ جَدُّهُ قَالَ: حَدَّثَنِي أَنَّهُ رَأَى جَدَّهُ أُصِيبَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فِي الْجَاهِلِيَّةِ قَالَ: فَاتَّخَذَ أَنْفًا مِنْ فِضَّةٍ، فَأَنْتَنَ عَلَيْهِ، «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَّخِذَهُ مِنْ ذَهَبٍ»
আরফাজাহ ইব্ন আসআদ (রাঃ) হতে বর্ণিতঃ
জাহিলি যুগে কুলাবের যুদ্ধে তাঁর নাক কেটে যাওয়ায় তিনি রুপার নাক বানিয়ে লাগান, কিন্তু তাতে তার নাকের অংশ পচন ধরে। এমতাবস্থায় নবী (ﷺ) তাঁকে স্বর্ণের নাক বানাতে নির্দেশ দেন।
