৬/১০. অধ্যায়ঃ

'আস্ত্রের শেষ সময় প্রসঙ্গে

সালাতের ওয়াক্ত শিক্ষা: জিবরীল (আঃ)-এর দুই দিনের নামাজের বর্ণনা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৩

أَخْبَرَنَا يُوسُفُ بْنُ وَاضِحٍ قَالَ: حَدَّثَنَا قُدَامَةُ يَعْنِي ابْنَ شِهَابٍ، عَنْ بُرْدٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، " أَنَّ جِبْرِيلَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُهُ مَوَاقِيتَ الصَّلَاةِ، فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ، وَأَتَاهُ حِينَ كَانَ الظِّلُّ مِثْلَ شَخْصِهِ فَصَنَعَ كَمَا صَنَعَ، فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ أَتَاهُ حِينَ وَجَبَتِ الشَّمْسُ فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَتَاهُ حِينَ غَابَ الشَّفَقُ فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الْعِشَاءَ، ثُمَّ أَتَاهُ حِينَ انْشَقَّ الْفَجْرُ فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الْغَدَاةَ، ثُمَّ أَتَاهُ الْيَوْمَ الثَّانِيَ حِينَ كَانَ ظِلُّ الرَّجُلِ مِثْلَ شَخْصِهِ فَصَنَعَ مِثْلَ مَا صَنَعَ بِالْأَمْسِ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَتَاهُ حِينَ كَانَ ظِلُّ الرَّجُلِ مِثْلَ شَخْصَيْهِ فَصَنَعَ كَمَا صَنَعَ بِالْأَمْسِ فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ أَتَاهُ حِينَ وَجَبَتِ الشَّمْسُ فَصَنَعَ كَمَا صَنَعَ بِالْأَمْسِ فَصَلَّى الْمَغْرِبَ، فَنِمْنَا ثُمَّ قُمْنَا، ثُمَّ نِمْنَا ثُمَّ قُمْنَا، فَأَتَاهُ فَصَنَعَ كَمَا صَنَعَ بِالْأَمْسِ فَصَلَّى الْعِشَاءَ، ثُمَّ أَتَاهُ حِينَ امْتَدَّ الْفَجْرُ وَأَصْبَحَ وَالنُّجُومُ بَادِيَةٌ مُشْتَبِكَةٌ فَصَنَعَ كَمَا صَنَعَ بِالْأَمْسِ فَصَلَّى الْغَدَاةَ، ثُمَّ قَالَ: مَا بَيْنَ هَاتَيْنِ الصَّلَاتَيْنِ وَقْتٌ "

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

জিবরাইল (আঃ) নবী (ﷺ)-কে সালাতের ওয়াক্ত শিক্ষা দেয়ার জন্যে আসলেন। তারপর জিবরাইল (আঃ) সামনে দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পিছনে এবং অন্যান্য লোকেরা দাঁড়ালেন রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে। এরপর যুহরের সালাত আদায় করলেন যখন সূর্য ঝুঁকে পড়ল। আবার যখন প্রত্যেক বস্তুর ছায়া তার বরাবর হলো তখন জিবরাইল (আঃ) আসলেন এবং পূর্বের মতো তিনি আগে দাঁড়ালেন, আর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পিছনে এবং অন্যান্য লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে (সারিবদ্ধ হয়ে) দাঁড়িয়ে গেলেন। (এভাবে) আসরের সালাত আদায় করলেন।পুনরায় সূর্যাস্তের পর জিবরাইল (আঃ) আসলেন এবং সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পিছনে এবং অন্যান্য লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে দাঁড়িয়ে মাগরিবের সালাত আদায় করলেন।আবার সূর্যাস্তের পর যখন লাল আভা অদৃশ্য হয়ে গেল তখন জিবরাইল (আঃ) আসলেন এবং সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পিছনে দাঁড়ালেন এবং লোকগণ রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে দাঁড়িয়ে গেলেন। এভাবে ইশার সালাত আদায় করলেন।আবার ভোর হওয়ার পরে জিবরাইল (আঃ) আসলেন এবং সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পিছনে ও অন্যান্য লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করলেন।তারপর দ্বিতীয় দিন আসলেন যখন লোকের ছায়া তার সমান হলো। তখন গত দিন যেরূপ করা হয়েছিল সেরূপ করা হলো- তারপর যুহরের সালাত আদায় করলেন। পরে আবার তিনি আসলেন যখন লোকের ছায়া তার দ্বিগুণ হল তখন গত দিনের ন্যায় আসরের সালাত আদায় করলেন। পুনরায় আসলেন যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন গত দিনের মতো মাগরিবের সালাত আদায় করলেন। পরে আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম হতে জাগ্রত হলাম, আবার ঘুমিয়ে ঘুম হতে জাগ্রত হলাম। তারপর তিনি এসে আগের মতো ইশার সালাত আদায় করলেন। পুনরায় আসলেন যখন ভোর হল এবং (আকাশে) তারকারা দৃশ্যমান ছিল। তখনো পূর্বের ন্যায় ফজরের সালাত আদায় করলেন। তারপর বললেন, উভয় দিনের সালাতের মধ্যবর্তী সময় সালাতের জন্যে নির্ধারিত।

সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে জিবরীল (আঃ) নবী صلى الله عليه وسلم-কে সালাতের ওয়াক্ত শেখাতে আসেন। তিনি সামনে দাঁড়ান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর পেছনে দাঁড়ান এবং লোকেরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর পেছনে দাঁড়ায়। প্রথম দিনে যুহর পড়া হয় সূর্য ঝুঁকে পড়লে, আসর পড়া হয় ছায়া সমান হলে, মাগরিব সূর্যাস্তের পর, ইশা লাল আভা চলে গেলে এবং ফজর ভোর হলে। দ্বিতীয় দিনে আবার যুহর, আসর, মাগরিব, ইশা ও ফজর কিছু ভিন্ন সময়ে পড়ানো হয়। শেষে বলা হয়, এই দুই দিনের সালাতের মধ্যবর্তী সময়ই সালাতের সময়। এই হাদিস নামাজের সময়সূচি বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে পাঁচ ওয়াক্ত সালাতের সময়সীমা বাস্তবভাবে দেখানো হয়েছে। ব্যাখ্যাটি হাদিসের বর্ণনার মধ্যেই সীমিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জিবরীল (আঃ) সালাতের ওয়াক্ত বাস্তবভাবে শেখিয়েছেন।
  • পাঁচ ওয়াক্ত সালাতের সময় দুই দিনের আমলের মাধ্যমে বোঝানো হয়েছে।
  • সালাতের সময় সূর্য, ছায়া, লাল আভা ও ভোরের সাথে সম্পর্কিত।
  • জামাতে দাঁড়ানোর একটি ধারাবাহিক চিত্রও হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন