৪৯/৩৪. অধ্যায়ঃ
যা'ফরান ও খলুক্ব প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫১২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১২২
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ أَبَا حَفْصِ بْنَ عَمْرٍو، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ رَجُلًا مُتَخَلِّقًا قَالَ: «اذْهَبْ فَاغْسِلْهُ، ثُمَّ اغْسِلْهُ، وَلَا تَعُدْ»
ইয়ালা ইব্ন মুররা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রসূলুল্লাহ (ﷺ) এক লোককে দেখলেন যার কাপড়ে খলুক লাগানো ছিল। তিনি (ﷺ) তাকে বললেন: যাও ধুয়ে ফেল, আবারও ধুয়ে ফেল, আর কখনো তা লাগাবে না।
