৪৮/২৯. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহর নিকট উত্তম দীন
সুনানে নাসাঈ : ৫০৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৩৫
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ، عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ، فَقَالَ: «مَنْ هَذِهِ؟» قَالَتْ: فُلَانَةُ، لَا تَنَامُ تَذْكُرُ مِنْ صَلَاتِهَا. فَقَالَ: «مَهْ، عَلَيْكُمْ مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ، فَوَاللَّهِ لَا يَمَلُّ اللَّهُ عَزَّ وَجَلَّ حَتَّى تَمَلُّوا، وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَا دَامَ عَلَيْهِ صَاحِبُهُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর নিকট আসলেন, তখন তার নিকট জনৈকা মহিলা অবস্থান করছিল। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন: এই মহিলা কে? তিনি বললেন: অমুক মহিলা। সে সারা রাত ঘুমায় না। তিনি তার সালাত আদায়ের বর্ণনা দিলেন। তিনি (ﷺ) বললেন: থাম, তোমাদের জন্য এমন আমল করা উচিত যা তোমরা ক্লান্তিবোধ করো না। আল্লাহর কসম! আল্লাহ তা'আলা [সওয়াব দিতে] বিমুখ হন না, যতক্ষণ না তোমরা অবসন্ন হয়ে পড়। আল্লাহর কাছে ঐ আমল সর্বোত্তম, যা সবসময় করা হয়।
