৪৮/২৮. অধ্যায়ঃ
দীন সহজ-সরল
সুনানে নাসাঈ : ৫০৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৩৪
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَأَبْشِرُوا، وَيَسِّرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ، وَشَيْءٍ مِنَ الدَّلْجَةِ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নিশ্চয়ই এই দ্বীন সহজসাধ্য। যে কেউ দ্বীনের ক্ষেত্রে কঠিনতা অবলম্বন করবে, তবে তা তার ওপর ভারী হয়ে যাবে। অতএব তোমরা সোজা পথে চল, পরস্পর ঘনিষ্ঠ হয়ে থাক, সুসংবাদ দাও, সহজ পন্থা অবলম্বন কর, সকাল, সন্ধ্যা এবং রাতের কিছু অংশ পর্যন্ত ইবাদত করার মাধ্যমে সাহায্য প্রার্থনা কর।
