৪৮/১৫. অধ্যায়ঃ
লোকেদের বিরুদ্ধে কখন যুদ্ধ করা যাবে?
সুনানে নাসাঈ : ৫০০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০০৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِذَا شَهِدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَأَكَلُوا ذَبِيحَتَنَا، وَصَلَّوْا صَلَاتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ إِلَّا بِحَقِّهَا، لَهُمْ مَا لِلْمُسْلِمِينَ، وَعَلَيْهِمْ مَا عَلَيْهِمْ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “আমাকে লোকেদের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেয়া হয়েছে, যে পর্যন্ত না তারা এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, আর মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল। যদি তারা এ কথার সাক্ষ্য দেয় এবং আমাদের কেবলামুখী হয়, আমাদের যবাইকৃত পশু খায়, আমাদের মতো সালাত আদায় করে, তখন তাদের জান-মাল আমাদের ওপর হারাম হয়ে যাবে, তবে এর যথার্থ কারণ ছাড়া। তখন অন্যান্য মুসলিমের প্রতি যে অধিকার রয়েছে; তাদের জন্যও অনুরূপ রয়েছে। আর এদের ওপর যে দায়-দায়িত্ব বর্তায়; তাদের ওপরও তা বর্তাবে।”
