৪৭/৬. অধ্যায়ঃ
মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৯০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯০২
قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُ، عَنْ عَائِشَةَ: أَنَّ امْرَأَةً سَرَقَتْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ الْفَتْحِ، فَأُتِيَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَلَّمَهُ فِيهَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، فَلَمَّا كَلَّمَهُ تَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ؟» فَقَالَ لَهُ أُسَامَةُ: اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ. فَلَمَّا كَانَ الْعَشِيُّ، قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَثْنَى عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، إِنَّمَا هَلَكَ النَّاسُ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ» ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ قَطَعْتُ يَدَهَا»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে মক্কা বিজয়কালে জনৈকা মহিলা চুরি করল। লোকেরা তাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিয়ে আসলো। উসামা (রাঃ) তার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কথা বললে রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখমণ্ডল বিবর্ণ আকার ধারণ করল। তিনি (ﷺ) বললেন: হে উসামা! তুমি আল্লাহ তা'আলা কর্তৃক নির্ধারিত শাস্তির বিষয়ে সুপারিশ করছ? উসামা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন।সন্ধ্যা হলে রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপনের পর বললেন: তোমাদের পূর্ববর্তী লোকেরা এভাবেই ধ্বংস হয়েছে, যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত। আর যখন কোন গরিব লোক চুরি করত, তারা তাকে শাস্তি দিত। তিনি (ﷺ) বললেন: ঐ সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ! যদি ফাতিমা বিনতু মুহাম্মদও চুরি করত, তবে অবশ্যই আমি তারও হাত কাটার আদেশ করতাম।
