৪৭/৬. অধ্যায়ঃ
মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৯০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯০০
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْجَوَّابِ، قَالَ: حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: سَرَقَتِ امْرَأَةٌ مِنْ قُرَيْشٍ مِنْ بَنِي مَخْزُومٍ، فَأُتِيَ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: مَنْ يُكَلِّمُهُ فِيهَا؟ قَالُوا: أُسَامَةُ بْنُ زَيْدٍ فَأَتَاهُ فَكَلَّمَهُ، فَزَبَرَهُ وَقَالَ: «إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ الْوَضِيعُ قَطَعُوهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُهَا»
আয়েশা (রা:) হতে বর্ণিতঃ
মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করলে কুরাইশরা তাকে নবী (ﷺ)-এর কাছে নিয়ে এলে তারা বলল, এ বিষয়ে তাঁর নিকট কে কথা বলবে? তারা বলল: উসামা ইবন যায়দ (রাঃ)।উসামা (রাঃ) তাঁর (নবী (ﷺ)-এর) কাছে এসে কথা বললে, তিনি (ﷺ) তাকে ধমক দিয়ে বললেন: বনি ইসরাঈলদের অবস্থা ছিল এই যে, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত; আর যখন কোনো গরিব লোক চুরি করত, তখন তারা তার হাত কেটে দিত। সেই সত্তার শপথ যাঁর হাতে মুহাম্মাদ-এর প্রাণ! যদি ফাতিমা বিনত মুহাম্মাদও চুরি করত, আমি তার হাতও কাটার আদেশ করতাম।
