১/৪২. অধ্যায়ঃ
ডান হাতে ইস্তিঞ্জা করা নিষেধ
সুনানে নাসাঈ : ৪৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَشُعَيْبُ بْنُ يُوسُفَ وَاللَّفْظُ لَهُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، وَالْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ قَالَ: قَالَ الْمُشْرِكُونَ: إِنَّا لَنَرَى صَاحِبَكُمْ يُعَلِّمُكُمُ الْخِرَاءَةَ ؟ قَالَ: أَجَلْ. نَهَانَا أَنْ يَسْتَنْجِيَ أَحَدُنَا بِيَمِينِهِ، وَيَسْتَقْبِلَ الْقِبْلَةَ وَقَالَ: «لَا يَسْتَنْجِي أَحَدُكُمْ بِدُونِ ثَلَاثَةِ أَحْجَارٍ»
সালমান (রাঃ) হতে বর্ণিতঃ
মুশরিকরা বললো, তোমাদের নবীকে দেখছি যে, তিনি তোমাদেরকে পায়খানা-প্রস্রাবে বসারও নিয়ম শিক্ষা দেন। সালমান (রাঃ) বললেন, হ্যাঁ! তিনি (ﷺ) আমাদের নিষেধ করেছেন যে, আমাদের কেউ যেন ডান হাতে ইস্তিঞ্জা না করে এবং কেবলামুখী হয়ে না বসে। তিনি (ﷺ) আরও বলেছেন যে, তোমাদের কেউ যেন তিনটির কম কুলুখ (ঢিলা) ব্যবহার না করে।
