৫/২২. অধ্যায়ঃ
ক্বিবলামুখী হওয়া ফার্য প্রসঙ্গে
কিবলা পরিবর্তন ও কাবামুখী সালাতের ঘটনা
সুনানে নাসাঈ : ৪৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: «قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَصَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، ثُمَّ إِنَّهُ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ» فَمَرَّ رَجُلٌ قَدْ كَانَ صَلَّى مَعَ النَّبيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَوْمٍ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: أَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ فَانْحَرِفُوا إِلَى الْكَعْبَةِ
বা’রা ইব্ন আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় আসার পর ষোল মাস পর্যন্ত বাইতুল মাকদিস অভিমুখী হয়ে সালাত আদায় করেন। তারপর তিনি (ﷺ) কাবা অভিমুখী হয়ে সালাত আদায় করার নির্দেশপ্রাপ্ত হলেন। কিবলা পরিবর্তনের সময় নবী (ﷺ)-এর সাথে সালাত আদায়কারী এক ব্যক্তি (সালাতের পর) আনসারদের এক জামাতের নিকট দিয়ে যাচ্ছিল। (তারা তখন সালাতরত অবস্থায় ছিলেন) সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) কাবা অভিমুখী হয়ে সালাত আদায় করতে আদিষ্ট হয়েছেন। এ কথা শুনে তারা কাবা অভিমুখী হয়ে সালাত আদায় করেন।
[১] বায়তুল মুকাদ্দাস মদীনার উত্তরদিকে এবং কা‘বা দক্ষিনদিকে অবস্থিত। অতএব মুসল্লীগণ উত্তরদিক থেকে দক্ষিন-দিকে ফিরে যান।
সুনানে নাসাঈ হাদিস ৪৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিবলা পরিবর্তনের একটি স্পষ্ট ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মদিনায় আসার পর ষোল মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন। এরপর তিনি কাবার দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ পান। তখন নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সালাত আদায়কারী এক ব্যক্তি আনসারদের এক জামাআতের কাছে যান। তারা সালাতরত অবস্থায় ছিল। তিনি জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কাবার দিকে মুখ করার নির্দেশ পেয়েছেন। এ কথা শুনে তারা কাবার দিকে ফিরে সালাত আদায় করেন। হাদিসটি কিবলা পরিবর্তন, কাবামুখী সালাত এবং সাহাবীদের দ্রুত আনুগত্যের সুন্দর উদাহরণ। এখানে যা এসেছে, তা হলো নির্দেশ পাওয়ার পর সালাতের মধ্যেই তারা দিক পরিবর্তন করেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মদিনায় প্রথমে বাইতুল মাকদিসমুখী সালাত আদায় করা হয়েছিল।
- কাবামুখী সালাতের নির্দেশ পাওয়ার পর সাহাবীরা তা মানেন।
- সঠিক সংবাদ পেলে সাহাবীরা ইবাদতে দ্রুত সংশোধন করতেন।
- সালাতের কিবলা আল্লাহর নির্দেশের অধীন।
