৪৬/৪৭. অধ্যায়ঃ
যে সকল হাদীস 'সুনানুল কুবরা'তে নেই, অথচ 'আল মুজতাবা'র কিসাস অধ্যায়ে তা রয়েছে, এ প্রসঙ্গে মহান ও মহীয়ান আল্লাহর বাণী: “যে ব্যক্তি কোন মু'মিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি জাহান্নাম..."- (সূরাহ্ আন্ নিসা ৪ : ৯৩); এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৪৮৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৬৮
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَنْبَأَنَا فِرَاسٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الْكَبَائِرُ: الْإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَالْيَمِينُ الْغَمُوسُ "
আবদুল্লাহ্ ইব্ন আমর (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: কবীরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, মাতাপিতার অবাধ্য হওয়া, কোন প্রাণকে হত্যা করা এবং মিথ্যা কসম করা।
