৪৬/৪০. অধ্যায়ঃ
একজনের অপরাধে অন্যজনকে অভিযুক্ত করা যাবে কি?
সুনানে নাসাঈ : ৪৮৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৩৩
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَشْعَثَ، عَنْ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ الْيَرْبُوعِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي أُنَاسٍ مِنَ الْأَنْصَارِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَؤُلَاءِ بَنُو ثَعْلَبَةَ بْنِ يَرْبُوعٍ قَتَلُوا فُلَانًا فِي الْجَاهِلِيَّةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهَتَفَ بِصَوْتِهِ: «أَلَا لَا تَجْنِي نَفْسٌ عَلَى الْأُخْرَى»
সালাবা ইব্ন যাহ্দাম য়ারবু‘ঈ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আনসার গোত্রের কিছু লোকের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তখন তারা বলল: হে আল্লাহর রাসূল! বানু সালাবা ইবন ইয়রবূ এইরা জাহিলিয়াত যুগে অমুক ব্যক্তিকে হত্যা করেছিল। তখন নবী (ﷺ) উচ্চৈঃস্বরে বলেন: জেনে রাখো, একজনের অপরাধে অন্যজন দায়ী হবে না।
