৪৬/৩৮. অধ্যায়ঃ
স্ত্রীর গর্ভস্থ ভ্রুনের দিয়াত
সুনানে নাসাঈ : ৪৮১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮১৯
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ امْرَأَتَيْنِ مِنْ هُذَيْلٍ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى، فَطَرَحَتْ جَنِينَهَا، فَقَضَى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ وَلِيدَةٍ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে হুযাইল গোত্রের দুই নারীর একজন অন্যজনকে পাথর নিক্ষেপ করে। এতে তার গর্ভপাত হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য একটি দাস অথবা দাসী দেয়ার নির্দেশ প্রদান করেন।
