৫/৯. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬৫ - কিয়ামতের প্রথম হিসাব হবে সালাত

সলাতের হিসাব-নিকাশ প্রসঙ্গে

কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬৫

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا هَارُونُ هُوَ ابْنُ إِسْمَاعِيلَ الْخَزَّازُ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ حُرَيْثِ بْنِ قَبِيصَةَ قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ قَالَ: قُلْتُ: اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا، فَجَلَسْتُ إِلَى أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: فَقُلْتُ إِنِّي دَعَوْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا، فَحَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَنِي بِهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ بِصَلَاتِهِ، فَإِنْ صَلَحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ» قَالَ هَمَّامٌ: لَا أَدْرِي هَذَا مِنْ كَلَامِ قَتَادَةَ أَوْ مِنَ الرِّوَايَةِ: «فَإِنِ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ: انْظُرُوا , هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ , فَيُكَمَّلُ بِهِ مَا نَقَصَ مِنَ الْفَرِيضَةِ، ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى نَحْوِ ذَلِكَ». خَالَفَهُ أَبُو الْعَوَّامِ

হুরয়স ইবনু কুবীসাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন যে, আমি মাদীনাহ্ এসে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ! আপনি আমাকে একজন সৎ সঙ্গী দান করুন। এরপর আমি এসে আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর মজলিসে বসলাম এবং তাঁকে বললাম যে, আমি মহান আল্লাহর কাছে একজন সৎ সঙ্গী পাওয়ার জন্যে দোয়া করেছি। অতএব, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে শোনা এমন একটি হাদীস আমাকে বলুন যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন।আবূ হুরায়রাহ্ (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম তাঁর বান্দা হতে সালাতের হিসাব নেয়া হবে। সালাত যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে। সালাত যথাযথ আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। হাম্মাম বলেন, আমি জানি না- তা কৃতাদাহ্-এর কথা না হাদীসের অংশ। যদি ফরজ সালাত কিছু কম হয়ে থাকে তবে আল্লাহ (ফেরেশতাদের) বলবেন, দেখ আমার বান্দার কোন নফল সালাত আছে কি না? থাকলে তা দ্বারা ফরজ পূর্ণ করে দেয়া হবে। এরপর অন্যান্য আমলের ব্যাপারেও একই অবস্থা হবে।

অনুবাদের উৎস

সংকলক:
আমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন্‌-নাসাঈ (রহ.)
প্রকাশক:
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
মতামত ও সংশোধনের শর্তাবলি

সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের দিনের হিসাবের একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। বর্ণনাকারী মদীনায় এসে আল্লাহর কাছে একজন সৎ সঙ্গী চেয়েছিলেন। এরপর তিনি আবু হুরাইরা (রাঃ)-এর মজলিসে বসে এমন একটি হাদিস জানতে চান, যার দ্বারা আল্লাহ তাকে উপকৃত করবেন। আবু হুরাইরা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণী শোনান: কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাত ঠিক থাকলে সে সফল ও মুক্তি পাবে। আর সালাত ঠিক না থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে। বর্ণনায় আরও এসেছে, ফরজ সালাতে কোনো ঘাটতি থাকলে দেখা হবে তার নফল সালাত আছে কি না; থাকলে তা দিয়ে ঘাটতি পূরণ করা হবে। তাই ফরজ সালাত ঠিকভাবে আদায় করা এবং নফল সালাতের প্রতিও যত্নবান হওয়া গুরুত্বপূর্ণ শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিয়ামতের দিন প্রথম হিসাব সালাতের হবে।
  • সালাত ঠিক থাকা বান্দার সফলতার বড় কারণ।
  • ফরজ সালাতে ঘাটতি থাকলে নফল সালাত উপকারী হতে পারে।
  • সৎ সঙ্গী ও উপকারী জ্ঞান চাওয়া সুন্দর অভ্যাস।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন