৪৫/৭২. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬৩১ - ক্রয়-বিক্রয়

এক বিক্রয়ে দুই শর্ত: যেমন কোন ব্যক্তি বলল: আমি এই বস্তু তোমার নিকট বিক্রয় করছি এই শর্তে যে, যদি তুমি এক মাসে তার মূল্য পরিশোধ কর, তবে মূল্য হবে এতো, আর দুই মাস পরে পরিশোধ করলে এতো

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬৩১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سَلَفٍ وَبَيْعٍ، وَعَنْ شَرْطَيْنِ فِي بَيْعٍ وَاحِدٍ، وَعَنْ بَيْعِ مَا لَيْسَ عِنْدَكَ، وَعَنْ رِبْحِ مَا لَمْ يُضْمَنْ»

আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ

'আম্র ইবনু শু'আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) ঋণ ও ক্রয়-বিক্রয় একসাথে করতে নিষেধ করেছেন এবং একই ক্রয়-বিক্রয়ে দুই শর্তারোপ করতে নিষেধ করেছেন। আর যা নিজের কাছে নেই তা বিক্রয় করতে নিষেধ করেছেন এবং যা নিজের আয়ত্তাধীন থাকে না; তার লাভ গ্রহণ করতে নিষেধ করেছেন।

অনুবাদের উৎস

সংকলক:
আমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন্‌-নাসাঈ (রহ.)
প্রকাশক:
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন