৫/৪. অধ্যায়ঃ
দিনে ও রাতে কত ওয়াক্ত সলাত ফার্য হয়েছে?
ইসলামের ফরজ আমল: পাঁচ সালাত, রোজা ও যাকাত
সুনানে আন-নাসায়ী : ৪৫৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلَا نَفْهَمُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ». قَالَ: وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ. قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ». وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ. قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ». فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ مِنْهُ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ»
তাল্হা ইব্ন উবায়দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নজদ এলাকার অধিবাসী এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার গুন গুন আওয়াজ শুনছিলাম কিন্তু সে কি বলছিল তা আমরা বুঝতে পারছিলাম না। সে আরো নিকটবর্তী হল এবং ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করল। রাসূলুল্লাহ (ﷺ) তার প্রশ্নের জবাবে বললেন, রাত ও দিনে পাঁচ ওয়াক্ত সালাত তোমার জন্য ফরজ। সে জিজ্ঞেস করল, এগুলো ছাড়া আমার ওপরে আরো (অতিরিক্ত করণীয়) কিছু আছে কি? তিনি (ﷺ) বললেন, না, তবে নফল আদায় করতে পার।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আর রমজানের এক মাসের রোজা। সে জিজ্ঞেস করল, এ এক মাস সাওম (রোজা) ছাড়া আমার ওপরে আরো সাওম আছে কি? তিনি (ﷺ) বললেন, না, তবে নফল রোজা পালন করতে পার। রাসূলুল্লাহ (ﷺ) তাকে যাকাতের কথা বললেন, সে জিজ্ঞেস করল- এ যাকাত ছাড়া আমার ওপরে আরো কোনো (দানের হুকুম) আছে কি? তিনি (ﷺ) বললেন, না, তবে নফল দান করতে পার। তারপর সে ব্যক্তি এ কথা বলতে বলতে চলে গেল- “আল্লাহর শপথ! আমি এ (হুকুম)-গুলোর উপর অতিরিক্ত কিছু করব না এবং এগুলো হতে কমও করব না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে সফল হবে যদি তার কথায় সত্যবাদী হয়।
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে নজদের এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন। নবী (صلى الله عليه وسلم) তাকে জানান, দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ। সে জিজ্ঞেস করে, এর বাইরে কি আরও কিছু আছে? তিনি বলেন, না; তবে নফল করতে পার। এরপর রমজানের এক মাসের রোজা এবং যাকাতের কথা বলা হয়। প্রতিটির ক্ষেত্রেই অতিরিক্ত বিষয়ে বলা হয়, নফল হিসেবে করা যেতে পারে। লোকটি শপথ করে বলে, সে এগুলোর বেশি করবে না, কমও করবে না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, সে সত্যবাদী হলে সফল হবে। এই হাদিস ইসলামের ফরজ দায়িত্বকে সহজ ভাষায় বোঝায় এবং নফল আমলের সুযোগও দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ।
- রমজানের রোজা ফরজ হিসেবে বর্ণিত হয়েছে।
- যাকাতের দায়িত্বের কথাও এসেছে।
- ফরজ ঠিকভাবে মানা সফলতার কারণ হতে পারে।
