৪/২৬. অধ্যায়ঃ

মাটি দ্বারা তায়াম্মুম করা

নবীজি (صلى الله عليه وسلم)-এর পাঁচ বিশেষ দান ও মাটির পবিত্রতা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩২

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَنْبَأَنَا سَيَّارٌ، عَنْ يَزِيدَ الْفَقِيرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا فَأَيْنَمَا أَدْرَكَ الرَّجُلَ مِنْ أُمَّتِي الصَّلَاةُ يُصَلِّي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ وَلَمْ يُعْطَ نَبِيٌّ قَبْلِي، وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً "

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে এমন পাঁচটি বস্তু দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কাউকেও দেয়া হয়নি। আমাকে এক মাসের পথ চলার দূরত্ব হতে শত্রুর মাঝে ভীতি সঞ্চার করার ক্ষমতা প্রদান করে আমাকে সাহায্য করা হয়েছে। আমার জন্যে মাটিকে মসজিদ ও পবিত্রতা অর্জনের উপকরণ করা হয়েছে। অতএব আমার উম্মতের কোন ব্যক্তির নিকট যেখানেই সালাতের সময় হবে সে সেখানে সালাত আদায় করতে পারবে। আর আমাকে শাফাআত দান করা হয়েছে, যা আমার পূর্বে অন্য কোন নবিকে দান করা হয়নি, আমাকে সমগ্র মানব জাতির জন্যে প্রেরণ করা হয়েছে। আর আমার পূর্বের প্রত্যেক নবী কোন বিশেষ সম্প্রদায়ের প্রতি প্রেরিত হতেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর জন্য দান করা পাঁচটি বিশেষ বিষয়ের কথা বলেছেন। তাঁকে এক মাসের পথের দূরত্ব থেকেও শত্রুর মনে ভীতি দিয়ে সাহায্য করা হয়েছে। তাঁর জন্য মাটিকে মসজিদ ও পবিত্রতা অর্জনের উপকরণ করা হয়েছে। ফলে তাঁর উম্মতের কোনো ব্যক্তির কাছে যেখানেই সালাতের সময় হবে, সে সেখানে সালাত আদায় করতে পারবে। তাঁকে শাফাআত দেওয়া হয়েছে। তাঁকে সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে, আর পূর্বের নবীরা তাঁদের নিজ নিজ সম্প্রদায়ের জন্য পাঠানো হতেন। এই হাদিসে নবীজি (صلى الله عليه وسلم)-এর মর্যাদা, উম্মতের জন্য সহজতা এবং মাটির মাধ্যমে পবিত্রতার বিশেষ দিক একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাটি এই উম্মতের জন্য মসজিদ ও পবিত্রতার উপকরণ করা হয়েছে।
  • সালাতের সময় হলে উপযুক্ত স্থানে সালাত আদায়ের সহজতা এসেছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে।
  • শাফাআত পাওয়ার বিশেষ দান এই হাদিসে উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন